superadmin
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাসে ফেনসিডিল পাচার, ১১২ বোতলসহ গ্রেপ্তার ১

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর কাশিয়াডাঙ্গায় দূরপাল্লার বাসে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। তার কাছ থেকে ১১২ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। 
গতকাল সোমবার রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. শহিদুল ইসলাম (৪২)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫-এর সদর কোম্পানির একটি দল কড়াইতলা মোড়ে অবস্থান নেয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘জমজম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি শুরু করেন আভিযানিক দলের সদস্যরা। বাসে সাধারণ যাত্রীর বেশে বসেছিলেন অভিযুক্ত শহিদুল ইসলাম। তার আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে ৫৫ বোতল এস্কাফ ও ৫৭ বোতল ফেয়ারডিল রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এই ঘটনায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন

1

ফুলবাড়ীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্

2

ইরানের পাল্টা হামলা: ২০০ মার্কিন সেনা হতাহত

3

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

4

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

5

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

6

কুড়িগ্রামে চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও বাজেটের দাবিতে সংবাদ স

7

মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়কের দু’পাশের দোকান উচ্ছেদ ও ঝোপঝাড় প

8

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি

9

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

10

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জে

11

নগরীর নিরাপত্তায় আরএমপিকে অত্যাধুনিক ১৫৫টি সিসি ক্যামেরা দিল

12

যশোরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

13

সিরাজগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা ॥ জমজমাট কৃষি শ্রমিকের হা

14

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

15

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

16

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

17

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

18

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

19

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন