superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না ॥ বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ৮ আসামি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়ে বাড়ি ফেরার পথে শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হলো না তাদের। পরিবহন বাসে চড়ে এলাকায় ফেরার সময় ফরিদপুরের ভাঙ্গা মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে চাচা-ভাতিজা হত্যা মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। পরে তাদের আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০) ভাঙ্গা মহাসড়ক এলাকায় একটি পরিবহন বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ রুবেল শেখ (৪০), মোঃ আশিক শেখ (২৭), মোঃ এলায়েত শেখ (৫৫), মোঃ মন্টু শেখ (২৮), মোঃ উজ্জ্বল শেখ (৪০), মোঃ সাগর শেখ (২৩), মোঃ সজল শেখ (২১) ও সাজ্জাদ শিকদার (৩৫)। তারা সবাই আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের বাসিন্দা।
র‌্যাবের অভিযানের পর গ্রেপ্তারকৃত আটজনকে পুলিশের বিশেষ গাড়িতে ফরিদপুরে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে একাধিক সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ জুন বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে সুমন শেখ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। সুমন ছিলেন চা-দোকানি রবিউল ইসলাম শেখ ওরফে পাইচোর ভাতিজা। এর প্রায় আড়াই মাস পর গত ১২ সেপ্টেম্বর রাতে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে রবিউল ইসলাম শেখ ওরফে পাইচোসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রবিউল ইসলাম নিহত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে গত ১ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে চাচা-ভাতিজা হত্যা মামলার অন্যতম আসামি উকিল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া আটজনকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

1

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

2

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাই

3

ফরিদপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হ

4

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

5

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

6

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

7

ফ্যাসিবাদী শক্তিকে দেশে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বর

8

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা অর্থদন্ড

9

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

10

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

11

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এ

12

ফুলবাড়ীতে পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকি ॥ থানায় অভিযোগ

13

যশোরে মেয়ের হাতে মা খুন

14

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

15

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

16

কুড়িগ্রামে স্কুলে আসেন না শিক্ষক, দিনের পর দিন স্কুল তালাবদ্

17

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

18

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি

19

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন