superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২টি ইউনিয়নের অসহায় ও দুস্থ নারীদের মাঝে ভিডব্লিউবি এর চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 
জেলার ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় ভিডব্লিউবি এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন  দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মতিয়ার রহমান, আরিফুর রহমান রনি, আবুল কালাম আজাদ, সুলতানা বেগম, সবেদা বেগমসহ পরিষদের সকল সদস্যবৃন্দ।  মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন (ভিডব্লিউবি) চাল ইউনিয়নের ২১৮ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে বিতরণ করা হয়। এসময় ট্যাগ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল লতিফ। সরকারের বিডব্লিউবি এর চাল পেয়ে উপকারভোগীরা অত্যন্ত সন্তুষ্ট। অপরদিকে ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নে গতকাল মঙ্গলবার  বেলা ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ভিডব্লিউবি এর চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, সিরাজুল ইসলাম, মনজুরুল ইসলাম, গৌড় চন্দ্র, মোহাম্মদ মানিক, অর্পণ চন্দ্রসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। আলাদিপুর ইউনিয়নের ৩০৮ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে এই চাল বিতরণ করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে খাল পরিদর্শনকালে খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি

1

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

2

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

3

আরও কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা

4

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

5

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

6

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

7

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

8

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত

9

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট

10

কাল থেকে জরুরি টিকা শুরু হচ্ছে, তালিকায় কোন কোন উপজেলা

11

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

12

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

13

সিরাজগঞ্জে আট বছরেও আলোর মুখ দেখেনি উল্লাপাড়া বিমানবন্দর

14

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

15

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও

16

এবার ইউরোপের দেশ সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

17

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

18

ডুমুরিয়ায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব খাতের পোনাম

19

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন