superadmin
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মোঃ হেলিম মিয়া (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বৈরাটিপাড়া এলাকায় এ  দুর্ঘটনা ঘটে। নিহত হেলিম গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মোঃ মুসলিমের পুত্র।
জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার বৈরাটিপাড়া গ্রামে নিহত  হেলিমসহ ৮ জন শ্রমিক জনৈক আল ইসলামের জমি থেকে ধনেপাতা সংগ্রহের কাজ করছিলেন। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত আঘাত হানে। এতে হেলিম ঘটনাস্থলে নিহত হন এবং খোকন নামে আরেক শ্রমিক আহত হন। আহত শ্রমিক করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 
এ ব্যাপারে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহাগ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা বজ্রপাতে নিহত কৃষিশ্রমিক মোঃ হেলিমের পরিবারকে সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

1

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

2

রেলের ভুল সিদ্ধান্তে শত শত কোটি টাকার ক্ষতি; নেই জবাবদিহিতা

3

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

4

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

5

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

6

রাউজানে চাঞ্চল্যকর করিম হত্যার রহস্য উদঘাটন ॥ অস্ত্রসহ গ্রেপ

7

পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা শীর্ষক আলোচনা স

8

মিছিল-মহড়ায় শক্তি প্রদর্শন ॥ চট্টগ্রামে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর

9

টুকরো গপ্পো

10

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

11

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

12

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

13

দুর্গাপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ॥ ২৪ ঘণ্টায় বিদ্যু

14

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

15

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

16

রাজশাহীতে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

17

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

18

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

19

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন