Deleted
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

টুকরো গপ্পো

-সুজা মৃধা

ক) হুইল চেয়ারে বসে জানালার পাশে এসে দাঁড়ায় তিশা। আকাশ জুড়ে কালো মেঘের ছুটোছুটি। এক্ষুণি বৃষ্টি নামবে। অনেকদিন বৃষ্টির জলে ভেজা হয়নে ওর। আজ তিশা বৃষ্টিতে ভিজবে, মনের কোণে জমাট বাঁধা কস্টটাকে শীতল জলে ভিজিয়ে নেবে অনেক্ষণ। হাল্কা করে নেবে নিজেকে। চোখ ছেপে দু’ফোঁটা জল গড়ায় ওর। ইচ্ছে করেই মুছে না সে জল। জলপ্রাপ্তিতে গরম নিঃম্বাস বেড়িয়ে আসে বুক থেকে। তাকায় দুরের তালগাছটির দিকে। অপলক। হাতের চিঠিটা বারবার দেখে। পরম আদরে গাল ও ঠোঁটে ছোঁয়ায় সে চিঠি।

খ) মারুফের কথা মনে পড়ে তিশার। মনে পড়ে রুশোর কথাও। ন্তিু চিনতে পারেনি কাউকেই। মারুফ সরল গোছের। সাদাসিদে। তবে পরিপাটি।সাধারণ শাখায় পড়ালেখা ওর। বেশ চৌকস। তিশাকে আপন করে নিতে চেয়েছিলো সে। পারেনি। তিশা ওকে তিরস্কার করে সরিয়ে দিয়েছিলো অবহেলায়। মারুফ মাথা নিচু করে চলে গিয়েছিলো অনেক দুরে।

অপরদিকে রুশো প্রকৌশলের ছাত্র। আধুনিক ভাবাপন্ন একজন টগবগে যুবক। সুদর্শন। বেশ চটপটে। তিশার মনের মত রাজপুত্তুর। তিশা ওকে নিয়ে ভাবতো সারাক্ষণ। বুনতো স্বপ্নের ঘরদোর।

 গ) অকষ্যাৎ সড়ক দুর্ঘটনায় পা হারায় তিশা। দু”টো পাই কেটে ফেলতে হয় ওকে। তিশা এখন পঙ্গু। জীবন্ত মৃতদেহ। হুইল চেয়ারে বসে সময় কাটে ওর। সহায় খোঁজে তিশা। রুশোর কথা মনে পড়ে। কাছে ডাকে রুশোকে বারবার। রুশো কথা দিয়েও কথা রাখে না। বুঝতে পারে তিশা। পঙ্গু তিশাকে প্র্রয়োজন নেই রুশোর। মুখ ফিরিয়ে নেয় তিশা।

 ঘ) হঠাৎ সএকদিন হলদে খামে চিঠি আসে তিশার কাছে। চিঠি খোলে তিশা। চোখ বেয়ে জল গড়ায় অনেক্ষণ। চিঠির অক্ষর ঝাপসা হয়ে আসে। বারবার চোখ মুছে পড়ে সে চিঠি। মারুফের চিঠি। মারুফ এখন প্রশাসনিক কর্মকর্তা। তিশার কাছে ফিরতে চায়। দাঁড়াতে চায় ওর পশে সারাজীবনের জন্য। মারুফ জানিয়েছে, সে তিশাকে এখনও পছন্দ করে আগের মতই। পঙ্গুত্ব সে পছন্দে বাধ সাধবে না কোনদিন। তিশার উত্তরের অপেক্ষায় থাকবে মারুফ।

 ঙ) আকাশে বিদ্যুৎ চমকায়। চিঠির দিকে আরও একবার তাকায় তিশা। এবার চোখ মুছে ইচ্ছে করেই। স্ফিত হাসি ঠোঁটের কোণে উঁকি দেয় একঝলক।      

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে আশ্রয়ণ প্রকল্প এখন মাদকসেবী-জুয়াড়িদের আখড়া

1

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

2

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

3

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

4

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

5

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

6

মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখকে বরণ

7

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

8

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

9

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

10

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

11

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

12

অবশেষে বিয়ের খবরে সিলমোহর দিলেন রাশমিকা-বিজয়

13

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

14

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

15

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

16

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

17

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

18

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

19

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন