superadmin
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

বিনোদন ডেস্ক : চার দশকের বেশি সময় পর নতুন রূপে ফিরে এসে আবারও সংগীতপ্রেমীদের মন জয় করলো ‘এই মন তোমাকে দিলাম’।
কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া এই কালজয়ী গানটি এবার শোনা যাচ্ছে ‘দম’ সিনেমায়, আর মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া।
বৃহস্পতিবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি। মুক্তির পরপরই দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। মাত্র একদিনেই গানটি প্রায় ১ লাখ ৯৩ হাজারের বেশি ভিউ অর্জন করেছে, যা এর জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে।
মূলত ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমার এই গানটি নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে ‘দম’ সিনেমার জন্য। নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েটে কণ্ঠ দিয়েছেন মোমিন ইসলাম। সংগীতায়োজনে ছিলেন আরাফাত মহসিন, যা গানটিতে আধুনিকতার ছোঁয়া যোগ করেছে। গানটির ভিডিওতেও রয়েছে চমক। এতে দেখা গেছে, ঢালিউডের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও পূজা চেরীকে, যেখানে তাদের বিয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে। এই দৃশ্য দর্শকদের কাছে বাড়তি আবেগ তৈরি করেছে।
সামাজিক মাধ্যমে গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্তরা। অনেকেই লিখেছেন, “সাবিনা ইয়াসমিনের কণ্ঠ শুনে পুরনো দিনের কথা মনে পড়ে গেল।” আবার কেউ কেউ বলেছেন, “গানটি আরও দীর্ঘ হলে ভালো লাগত।”
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন এনজিও কর্মীর আফগানিস্তানে বন্দিদশা এবং সেখান থেকে ফিরে আসার সংগ্রামকে ঘিরে। সিনেমাটিতে আফরান নিশো ও পূজা চেরীর পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, আবুল হায়াত ও ডলি জহুরের মতো গুণী শিল্পীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেজুর কত দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু?

1

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

2

মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখকে বরণ

3

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

4

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

5

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

6

আনন্দভ্রমণ পরিণত হলো বিষাদে: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল

7

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

8

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দু’জন খুন

9

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

10

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

11

সিএমপি’র নিজস্ব জনবলে চলবে ট্রাফিক ব্যবস্থাপনা

12

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

13

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

14

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

15

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

16

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

17

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

18

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

19

শেখ হাসিনা দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন