superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষোভ

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে এলাকাবাসীর চাপের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপাতত কাজটি বন্ধ করে দিয়েছেন।
গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের একটি রাস্তায়। এলজিইডি’র আওতায় প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ হওয়া ওই রাস্তা পাকাকরণের তিনশত মিটার কাজটি পান জেলার শাজাহানপুর এলাকার মা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটির তত্ত্বাবধানে রয়েছেন শাজাহানপুর এলাকার জনৈক মোশারফ হোসেন। সরকারি যে কোন কাজ ১নং ইট দিয়ে করার নিয়ম থাকলেও গতকাল মঙ্গলবার ওই রাস্তায় ঠিকাদারের লোকজন নিম্নমানের (২নং ও ৩নং) ইট-খোয়া দিয়ে কাজ করেন। এ ক্ষেত্রে স্থানীয় গাবতলী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিস দায় এড়িয়ে যেতে পারে না। কারণ স্থানীয় এলজিইডি অফিসের তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে।
এ বিষয়ে মা এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মোশারফ হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, আমি উপস্থিত না থাকায় কিছু সমস্যা হয়েছে। এখন ১নং ইট দিয়েই কাজটি সম্পন্ন করা হবে। স্থানীয় গাবতলী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাজেদুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, সোমবার দিনভর আমাদের লোকজনের উপস্থিতিতে ১নং ইট দিয়ে ওই রাস্তার কাজ করেছে। কিন্তু মঙ্গলবার দুপুরের দিকে আমরা বা আমাদের (এলজিইডি) অফিসের লোকজন না থাকায় নিম্নমানের ইট দিয়ে কাজ করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে দিয়েছি। তবে এলাকাবাসী বলেছেন, সঠিকভাবে কাজ বুঝে দিতে হবে।
এ ব্যাপারে বগুড়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুজ্জামান এর সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করা হলে তিনি ফোনটি ধরেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

1

দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থ

2

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

3

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

4

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

5

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

6

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

7

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

8

চারটি কফিন: চিরবিদায়ের শোকে পাথর রাঙ্গুনিয়ার লালানগর ; ছোট ভ

9

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

10

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

11

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন সুসান কয়েল

12

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

13

ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা

14

গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা

15

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

16

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

17

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ট্রাকসহ ভারতীয় নেশাজাতীয়

18

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

19

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন