superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি ঘোষণা

সভাপতি এম এ হালিম মিয়া, সাধারণ সম্পাদক মৌসুমি আজাদ মিষ্টি 
গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের গাইবান্ধা জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে অ্যাডভোকেট এম এ হালিম মিয়াকে সভাপতি এবং নারী উদ্যোক্তা ও শিক্ষানবিশ অ্যাডভোকেট মৌসুমি আজাদ মিষ্টিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 
গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে সংগঠনটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটি ঘোষণা ও অনুমোদন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের দলীয় মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবের সুপারিশের ভিত্তিতে পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেলের স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. লিয়াকত আলী খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. ফরহাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নারী উদ্যোক্তা ও শিক্ষানবিশ অ্যাডভোকেট মোছা. রুপালি বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি খন্দকার সালাহউদ্দিন রমি, মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক এএসএম আশিক উল্লাহসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নবগঠিত গাইবান্ধা জেলা কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে তাদের মতামত, মেধা ও সাংগঠনিক উদ্যোগকে কাজে লাগাতে হবে। সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পেশাজীবীদের সংগঠিত করা, তাদের মতামত ও উদ্যোগকে গুরুত্ব দেওয়া ও নতুন নেতৃত্বের বিকাশে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির সদস্যরা সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে গাইবান্ধা জেলায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করবেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটির সদস্যদের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতা গাইবান্ধায় পেশাজীবী দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ বৃদ্ধি, পেশাজীবীদের স্বার্থ ও অধিকার তুলে ধরা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে গাইবান্ধা জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা। অভিনন্দন জানিয়েছেন সংগঠনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম হীরক, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু এবং জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা।
এছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাইবান্ধা জেলার পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, নেতৃত্ব বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

1

কৃতি শিক্ষার্থী আফিয়া রাইসা জামানের অদম্য পথচলা ও সাফল্যের জ

2

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

3

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত

4

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

5

দেশে আরও কমলো সোনার দাম

6

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

7

‘তেল নিতে না পারায় পার্সেল ডেলিভারি দিতে পারিনি’

8

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

9

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

10

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

11

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

12

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

13

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

14

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

15

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

16

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

17

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

18

লৌহজংয়ে চিকিৎসা সেবায় অনিয়ম ॥ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

19

আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন :

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন