superadmin
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এসময় বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধন্যবাদ জানান তারা।
বক্তারা জানান, ভবিষ্যতে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এসময় গত ছয় মাসে সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়েও আলোচনা করা হয়।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।
ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি, চক্ষু এবং নিউরোলজি বিভাগের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম কৌশিক আহমেদ অনিক, ফজলুল হামিদ তামিম, আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা ও মো. রাকিবুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

1

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

2

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

3

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

4

বাড়লো ভোজ্যতেলের দাম

5

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

6

কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী প

7

রাউজানে চাঞ্চল্যকর করিম হত্যার রহস্য উদঘাটন ॥ অস্ত্রসহ গ্রেপ

8

আবহাওয়া অনুকূলে না থাকায় ৩৫ শতাংশ কাজ শেষে বরাদ্দকৃত সরকারি

9

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

10

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

11

নাটোরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,

12

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট

13

সিরাজগঞ্জে পৌর কাঁচাবাজার চালু না হওয়ায় সুফল পাচ্ছে না জনগণ

14

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

15

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

16

১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৭২৮ টাকা

17

বাংলাদেশিদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ: ফিঙ্গারপ্রিন

18

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

19

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন