superadmin
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময়

চট্টগ্রাম প্রতিনিধি : গত বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান এর নেতৃত্বে নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান বলেন, ২০১৭ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী রিয়েল এস্টেট ব্যবসা করতে হলে ডেভেলপারকে অবশ্যই রিহ্যাব সদসভুক্ত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এখনো অনেক ডেভেলপার প্রতিষ্ঠান আছে যারা সরকারী নির্দেশনা না মেনে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। অনেকে ব্যক্তি পর্যায়ে শেয়ার বিল্ডিং করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। এ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মবহির্ভূত কাজ করে গ্রাহকদের হয়রানি করছে এবং সরকারকেও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করছে। এই অনিয়ম বন্ধের জন্য সদয় সহযোগিতা কামনা করছি।
এসময় তিনি সিটি কর্পোরেশনের উন্নয়ন কমিটিতে ১ জন রিহ্যাব প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন।
সভায় রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্থ বিনতে নুর নগরীর টেকসই উন্নয়ন, আধুনিকায়ন, জনদূর্ভোগ নিরসনের জন্য সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পিডিবি, বিটিসিএল সহ সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করার অনুরোধ করেন। এসময় তিনি রিহ্যাব সদস্যদের জন্য সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট বিষয়গুলোর অনুমোদনের ক্ষেত্রে ওয়ানস্টপ সার্ভিস প্রবর্তন করার অনুরোধ করেন।
রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী তার বক্তব্যে বলেন, প্রকল্পের নির্মাণকালীন পাইলিংয়ের মাটি ও বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া এবং রোড কাটিংয়ের অনুমতি প্রদান এবং নির্মানাধীণ প্রকল্পে হোল্ডিং ট্যাক্স মওকুফের অনুরোধ করেন।
এসময় মেয়র চট্টগ্রাম মহানগরীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সমৃদ্ধশালী আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার জন্য তার গৃহীত পরিকল্পনা ও কর্মসূচী রিহ্যাব নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। তিনি রিহ্যাবের সকল প্রস্তাব এবং দাবি-দাওয়া শুনে তার পক্ষ থেকে এ সকল দাবী-দাওয়া পূরণের জন্য আন্তরিক আশ্বাস প্রদান করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ ও আশীষ রায় চৌধুরী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এ

1

রাজশাহীতে পুনঃস্থাপন আরএমপির ঐতিহাসিক নামফলক

2

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

3

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

4

ভেঙে গেল গায়িকা সালমার দ্বিতীয় সংসার: বিচ্ছেদের ঘোষণা দিলেন

5

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

6

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

7

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

8

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

9

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

10

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

11

ফরিদপুরে মারুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ

12

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

13

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

14

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

15

বরেন্দ্রকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য : বি

16

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

17

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

18

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

19

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন