superadmin
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলঢাকায় কর্মসংস্থান ব্যাংকের বিনিয়োগ প্রায় ১৭ কোটি টাকা

নীলফামারী প্রতিনিধি : বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নীলফামারীর জলঢাকা উপজেলায় ইতিবাচক ভূমিকা রাখছে কর্মসংস্থান ব্যাংক, জলঢাকা শাখা। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ব্যাংকটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে জলঢাকা ও ডিমলা উপজেলায় প্রান্তিক কৃষক শ্রমজীবী ও ব্যবসায়ীদের মাঝে। ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে এই শাখায় মোট ঋণগ্রহীতার সংখ্যা ৯২৯ জন এবং মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। এছাড়া সঞ্চয় ও আমানত গ্রাহকের সংখ্যা ২ হাজার ১৯ জন, যাদের জমাকৃত আমানতের পরিমাণ প্রায় ৮৮ লাখ টাকা। ডিপিএস (মাসিক সঞ্চয় প্রকল্প) গ্রাহক রয়েছেন ৩১০ জন, যাদের জমার পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা।
কর্মসংস্থান ব্যাংক মূলত কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল খাতে ঋণ প্রদান করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বেকার যুবক-যুবতীদের নিজ উদ্যোগে ব্যবসা, দোকান, হাঁস-মুরগি ও গবাদি পশু পালন, মৎস্য চাষ, সেলাই, বিউটি পার্লার, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগে ঋণ দেওয়ার পাশাপাশি গ্রামীণ ও শহুরে নারীদের স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ প্রদান করে নারীরা হস্তশিল্প, বুটিক, খাদ্য প্রস্তুত, গরু-ছাগল পালনসহ বিভিন্ন কাজে যুক্ত হচ্ছেন।
কৃষকদের জন্য সেচ, কৃষি যন্ত্রপাতি, নার্সারি, মৎস্য ও পোল্ট্রি খামার স্থাপনে ঋণ সুবিধা দেওয়া হয়।
ব্যাংকের ম্যানেজার আরো বলেন, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর ও উদ্যোক্তাদের পুঁজি সংকট দূর করতে এবং শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ ঋণ কর্মসূচি রয়েছে। এছাড়া ব্যাংকটি সাধারণ সঞ্চয় হিসাব, চলতি হিসাব, মাসিক ডিপিএস, স্থায়ী আমানত (এফডিআর) পরিচালনা করে সাধারণ মানুষকে সঞ্চয়ে উৎসাহিত করছে।
এ বিষয়ে কর্মসংস্থান ব্যাংক, জলঢাকা শাখার ব্যবস্থাপক মো. মোমতাজুল কবির মন্ডল বলেন, “আমাদের লক্ষ্য শুধু ঋণ দেওয়া নয়, একজন বেকার মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। জলঢাকায় আমরা স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে গ্রাহকসেবা দিয়ে যাচ্ছি।”
শাখাটিতে তার সঙ্গে কর্মরত রয়েছেন মোহাম্মদ ফাইজুল ইসলাম (এওজি), মোহাম্মদ আবুল কালাম আজাদ (এওসি), মোহাম্মদ জুবায়ের হোসেন (ডিইও) এবং অফিস সহকারী মো. সুমন ইসলামসহ অন্যান্য স্টাফবৃন্দ।
স্থানীয় গ্রাহকদের মতে, সহজ শর্ত, কম সুদহার ও দ্রুত সেবার কারণে দিন দিন কর্মসংস্থান ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ছে। জনকল্যাণে এই ধারা অব্যাহত থাকলে জলঢাকায় বেকারত্ব অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

1

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

2

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

3

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার পাঁচ শিক

4

আগামীকাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

5

স্বৈরাচার এবং গুপ্ত রাজনীতি করা একটি পক্ষ আবার একসঙ্গে হয়েছে

6

যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা?

7

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

8

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

9

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

10

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

11

এলপিজি সিন্ডিকেটে জিম্মি সরকার ও ভোক্তা

12

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষ

13

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

14

উৎপাদন শূন্য সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্প

15

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

16

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

17

লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

18

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

19

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন