superadmin
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে বৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন

জয়পুরহাট প্রতিনিধি : টানা ও থেমে থেমে বৃষ্টিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণ করা আগাম জাতের আলু এবং কেটে রাখা পাকা আমন ধান পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জেলায় এবার ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ২৩৭ হেক্টর জমি। পাশাপাশি পেঁয়াজ, সরিষাসহ ১ হাজার ৫১১ হেক্টর জমির শাকসবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক ধান ঘরে তোলা হয়েছে। ধান কেটে ফাঁকা করা জমিতে আগাম জাতের আলু রোপণ করেছিলেন তারা। কিন্তু বৃষ্টির পানিতে নিচু জমি তলিয়ে যাওয়ায় আলুর বীজের ওপর মাটি জমেছে। এতে চারা গজানোর আগেই বীজ পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবার জেলায় প্রায় ৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, জমিতে কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। এতে ধানের পাশাপাশি খড় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ফলে গোখাদ্যের সংকটও দেখা দিতে পারে। টানা বৃষ্টিতে দিনমজুরদের কাজ বন্ধ থাকায় কমে গেছে তাদের আয়।
কৃষকদের আশঙ্কা, আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

1

কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

2

যশোরে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

3

ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে দশমিনা সদর ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা

4

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

5

এলপিজি সিন্ডিকেটে জিম্মি সরকার ও ভোক্তা

6

কোহলির ব্যাটে ইতিহাস, টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্

7

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

8

মস্তিষ্কের ক্ষতি করে যে অভ্যাসগুলো

9

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

10

অবকাশ যাপনে থাইল্যান্ডে গেলেন মিম

11

মুন্সীগঞ্জে খাল পরিদর্শনকালে খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি

12

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

13

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

14

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

15

খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পরবর্তী পেশাজীবী দলের আলোচন

16

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

17

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

18

আগৈলঝাড়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন