superadmin
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনার দোগাছীতে ব্র্যাক কর্তৃক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে পাবনা সদর উপজেলার ৮ নম্বর দোগাছী ইউনিয়ন পরিষদে আয়োজিত এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র ও বিনামূল্যে চশমা গ্রহণ করেন।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সুজানগর এলাকা, পাবনা-১ অঞ্চল, ওয়েস্ট-২ ডিভিশনের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন ব্র্যাকের ঢাকা প্রধান কার্যালয়ের ডেপুটি প্রোগ্রাম হেড (প্রগতি) কফিল উদ্দিন আহম্মেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্র্যাক সবসময় মানুষের কল্যাণে কাজ করে। সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা নিতে দেখে ভালো লাগছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।
দোগাছী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম ম্যানেজার নায়েব আলী, পাবনা-১ প্রগতি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জাহিদুর রহমান এবং পাবনা-২ প্রগতি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর পারুল দাস।
সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষ অর্থাভাবে অনেক সময় চোখের চিকিৎসা করাতে পারেন না। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই ব্র্যাকের এ উদ্যোগ।
পারুল দাস বলেন, চোখের সমস্যা নিয়ে চিকিৎসা না করালে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তাই সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র ও চশমা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. জুবায়ের আজম (এমবিবিএস, সিসিডি, বারডেম) ও চার সদস্যের মেডিকেল টিম। এসময় ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক হুমায়ুন কবির, সহকারী এলাকা ব্যবস্থাপক আরিফা খাতুন, এলাকা ব্যবস্থাপক মো. ওসমান, উপজেলা হিসাব কর্মকর্তা শ্রী রামকৃষ্ণসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় চাম্পা খাতুন, জুব্বার মল্লিক, লাকী খাতুন, কাবিল হোসেন মাইজভান্ডারি ও বুলু ভান্ডারি ব্র্যাকের এ উদ্যোগকে জনকল্যাণমূলক ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তারা বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, রোগীদের সুশৃঙ্খলভাবে সেবা দিতে নিবন্ধন ও টোকেনের মাধ্যমে ধারাবাহিকভাবে চিকিৎসা প্রদান করা হয়। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ ক্যাম্পে বিপুলসংখ্যক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

1

পাবনায় আগাম জাতের শিমে কৃষকের মুখে হাসি

2

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

3

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

4

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

5

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

6

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

7

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

8

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

9

বিনামূল্যেই দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

10

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

11

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

12

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

13

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

14

অভিজাত ফ্ল্যাটে মাদকের গুদাম ; ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্র

15

পাবনায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অন

16

নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড

17

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

18

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয়

19

ভোটের লড়াইয়ে নেই দুই সাবেক উপদেষ্টা; কেন প্রার্থী হলেন না তা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন