superadmin
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা: অংশ নিল ২৬ মাদ্রাসার ১৫৭ শিক্ষার্থী

‎রাঙামাটি প্রতিনিধি : গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর রাঙামাটি জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে।
‎গত ‎মঙ্গলবার সকাল ৮টায় রাঙামাটি শহরের বনরূপা এলাকায় দায়রা লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোডসংলগ্ন দায়রা ভবনে এ অডিশন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার ২৬টি মাদ্রাসার ১৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
‎‎প্রতিযোগিতায় ৫ পারা হিফজ, ১০ পারা হিফজ ও হুসনে সাউত—এই তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৫ পারা ও ১০ পারা হিফজ বিভাগ থেকে মোট ২০ জনকে জাতীয় পর্যায়ের গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত করা হবে। এছাড়া হুসনে সাউত বিভাগে ১০ জন প্রতিযোগীকে ক্রেস্ট সম্মাননা দেওয়া হয়।‎
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর আব্দুল করিম। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী মোবারক আলী হোসাইনী। চিফ কো-অর্ডিনেটর ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী শাহাদাত হোসেন। বিচারক হিসেবে ছিলেন হাফেজ ক্বারী আনোয়ার হোসেন, হাফেজ ক্বারী মোহাম্মদ ইয়াসিন ও হাফেজ হাসানুল করিম।
‎‎এসময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) রাঙামাটি জেলা ও জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা শাখা, দায়রা ও খেদমত কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
‎‎প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রমও পরিচালনা করা হয়। আয়োজকদের তথ্যমতে, এ কার্যক্রমে ৯০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
‎‎অডিশন শেষে তিনটি বিভাগে মোট ৩০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ৫ পারা হিফজ বিভাগে ১০ জন, ১০ পারা হিফজ বিভাগে ১০ জন এবং হুসনে সাউত বিভাগে ১০ জনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
‎‎আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের পবিত্র কুরআন হিফজ, তেলাওয়াত ও ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাচ্ছে।
‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

1

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

2

বরেন্দ্রকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য : বি

3

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি

4

মুন্সীগঞ্জে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সং

5

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

6

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

7

গাজীপুরে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

8

ডেঙ্গুতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ; খুলনা বিভাগে একদিনে

9

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

10

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

11

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

12

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

13

বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জীবন বাঁচাতে জরুরি ৫টি

14

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

15

কুড়িগ্রামে চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও বাজেটের দাবিতে সংবাদ স

16

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

17

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ

18

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

19

চবিতে আট বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলছে সরস্বতী জ্ঞান মন্দিরের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন