superadmin
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় সদর পৌরসভাধীন ফুড ক্লাবের তৃতীয় তলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, মেসার্স সেলিম এন্টারপ্রাইজের প্রোপাইটর ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে। গণতন্ত্র, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার রাজনৈতিক ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উন্নত করার লক্ষ্যে মক্কা-মদিনায় নিম গাছ লাগিয়েছিলেন। একইভাবে বেগম খালেদা জিয়াও সবসময় বাংলাদেশকে নিজের দেশ ও শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করতেন। তার আদর্শ, দেশপ্রেম ও রাজনৈতিক দর্শন ধারণ করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় তারা পেশাজীবী সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলা মডেল মসজিদের ইমাম মাহবুবুর রহমানের নেতৃত্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

1

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

2

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

3

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

4

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

5

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

6

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

7

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

8

মরুর প্রাণী সৈয়দপুরে

9

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, ৩টি ককটেল উদ্ধার

10

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

11

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের

12

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

13

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

14

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

15

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

16

বাংলা

17

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চা

18

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে

19

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আট

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন