superadmin
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সুকৌশলে দখল হচ্ছে সড়ক ও জনপথের জায়গা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের বাসস্ট্যান্ড থেকে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন জায়গা সুকৌশলে দখলে নেয়ার অভিযোগ উঠেছে। সড়কের জনপথের জায়গা দখলকারীদের উচ্ছেদের আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মহল।
সরেজমিনে হেলিপোর্ট মার্কেট ও আশেপাশের এলাকায় অর্ধশতাধিক দোকানের সামনের অংশ বাড়িয়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলে নেয়ার চিত্র দেখা গেছে। মূল ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশে আলাদা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার পাশাপাশি অনেকে আবার ভাড়াও তুলছেন বলে অভিযোগ রয়েছে। 
হেলিপোর্ট বাজারের ব্যবসায়ীরা জানান, মার্কেটের মূল ভবনের সামনের অংশে জবরদখল করে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এতে একদিকে যেমন মার্কেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে অন্যদিকে এসব ব্যবসায়ীরা সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে রাখার পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।
পথচারীরা জানান, মূল সড়কটি এরই মধ্যে নতুন করে সংস্কার করায় সড়কটি আগের থেকে বেশী চওড়া হওয়ায় পথচারীদের চলাচলের সড়ক শুরু হয়ে গেছে। অপরদিকে পাশের ব্যবসায়ীরা মূল ব্যবসা প্রতিষ্ঠান বাইরে সড়ক ও জনপথের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় প্রতিনিয়ত পথচারী চলাচলের সড়কটি সরু হয়ে পড়ছে। এতে ওই সড়ক দিয়ে পথচারী চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানান তারা। 
হেলিপোর্ট বাজার মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মারুফ মন্ডলসহ অন্যান্য ব্যবসায়ীরা অবিলম্বে সড়ক ও জনপথের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছেন। 
ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের সড়ক উপবিভাগ ১ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার জানান, সড়ক ও জনপথের জায়গা দখল করার কিংবা দখল করে রাখার কোন সুযোগ নেই। অবিলম্বে সার্ভেয়ারের মাধ্যমে রাস্তার সীমানা চিহ্নিত করে অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে সড়ক ও জনপথের জায়গা দখলমুক্ত করা হবে বলে জানান তিনি।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

1

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

2

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

3

সারাদেশে শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

4

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

5

ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্

6

চট্টগ্রামে নিয়মিত লোডশেডিংয়ে গরমে ভুগছে মানুষ

7

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার গ্রেফতার

8

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারা

9

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

10

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচন

11

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

12

মাদুরোকে অপসারণ ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক আইন ও য

13

লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়িপেটায় গুরুতর জখম করার অভিযোগে থানায়

14

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

15

স্থগিত ফ্লাইট চালুর আপডেট মিডিয়ার মাধ্যমে জানানো হবে: প্রবাস

16

নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের ক

17

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

18

সিআরবিতে গাছ কেটে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, বিরোধিতায় ম

19

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন