superadmin
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ইয়ানূর রহমান : ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের চারজনসহ মোট ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে এক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পথে পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তার দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮) এবং একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮)। এছাড়া নিহত হয়েছেন ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক। এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে দুই শিশু- আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে এবং মরদেহগুলো ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই পরিবারের চারজনের এমন আকস্মিক মৃত্যুতে কুশলনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

1

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

2

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

3

বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে নিম্নলিখিত

4

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

5

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

6

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

7

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, উদ্ধারকারী হেলিকপ্টারেও ক্

8

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

9

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

10

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

11

অভিনেতা আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়ে ধোঁয়াশায় পুলিশ

12

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

13

ইতালির স্পন্সর ভিসা:২০২৭ ও ২০২৮ সালের আবেদন কবে? জানুন বিস্ত

14

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

15

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

16

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

17

জীবনসঙ্গিনী নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি: জানুন

18

খুব শিগগির কিউবার পতন ঘটবে: ট্রাম্প

19

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন