superadmin
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের আগে আইনি বিতর্কে জড়িয়েছে লিওনেল মেসির নাম। ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের মিয়ামিভিত্তিক ইভেন্ট প্রমোটার ভিড মিউজিক গ্রুপ তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে। মূলত একটি প্রস্তুতি ম্যাচে খেলার কথা বলেও মেসি মাঠে নামেননি, এই কারণেই হয়েছে এই মামলা।
মামলায় বলা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী মেসির অন্তত ৩০ মিনিট করে দুটি প্রীতি ম্যাচে খেলার কথা ছিল (ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে), যদি না তিনি ইনজুরিতে থাকেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, মেসি ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে আর্জেন্টিনার জয়ের ম্যাচট খেলেননি। বরং স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছেন। অথচ পরদিনই নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলেছেন এবং গোলও করেছেন। সেই ম্যাচটি আটালান্টার বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছিল মিয়ামি। প্রমোটার দাবি করছে, মেসি না খেলায় দর্শক উপস্থিতি কমে যায় এবং তাদের ‘মিলিয়ন ডলারের ক্ষতি’ হয়। পাশাপাশি পুয়ের্তো রিকোর ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে ছোট ভেন্যুতে নেওয়ায়ও বড় আর্থিক ক্ষতি হয়েছে।
মামলায় প্রতারণা, চুক্তিভঙ্গসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এখনো ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি। সবমিলিয়ে, মেসির অনুপস্থিতি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও বড় প্রভাব ফেলেছে, যা এখন আইনি লড়াইয়ে গড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

1

বিয়ের সাজে হাজির বুবলী

2

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

3

রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

4

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

5

মুন্সীগঞ্জে খাল পরিদর্শনকালে খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি

6

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ

7

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

8

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

9

সিরাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ভাগ্য খুলছে খামারিদের

10

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

11

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

12

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

13

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

14

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

15

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

16

লেবাননে পাল্টাপাল্টি সংঘর্ষ, ইসরায়েলি ৪ সেনা নিহত

17

সারাদেশে শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

18

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

19

তাড়াশে আশ্রয়ণ প্রকল্প এখন মাদকসেবী-জুয়াড়িদের আখড়া

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন