superadmin
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কর্মীরা। বন্যার্তদের জন্য ইউসিবির কর্মীরা একদিনের বেতন প্রদান করেছেন। এ তহবিলের মাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি, জীবিকা, কৃষিজমি ও অবকাঠামোর ক্ষয়-ক্ষতি হয়।
চট্টগ্রামের রাউজানের গহিড়া এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন ইউসিবির কর্মীরা। এসময় উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ইউসিবি পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান। রাউজানের পাশাপাশি দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউসিবির কর্মীরা। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার নীতিমালার আওতায় দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে ত্রাণ সামগ্রী স্থানীয়ভাবে সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলোর মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়। মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে ত্রাণ প্যাকেজ প্রস্তুত ও বিতরণ করা হয়েছে।
ইউসিবি বরাবরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে তার সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারা

1

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

2

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

3

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

4

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

5

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

6

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

7

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

8

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

9

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

10

নতুন ফিচার আনছে জেমিনি

11

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

12

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

13

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

14

কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার পুরস্কার বিতরণী ও সম

15

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

16

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

17

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

18

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

19

খুব শিগগির কিউবার পতন ঘটবে: ট্রাম্প

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন