superadmin
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পেশাজীবী দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

এ কে খান : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং দেশের উন্নয়নে বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সবুজায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি বৃক্ষরোপণ কর্মসূচিকে পরিবেশ রক্ষায় একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, রাজশাহীকে আরও সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এসময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করতে বেশি করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। কর্মসূচি থেকে পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এসময় নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেন সবুজ হোক রাজশাহী, সমৃদ্ধ হোক বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

1

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

2

‘লালপরী’ হয়ে আসছেন স্পর্শিয়া

3

চারঘাটে যুবলীগ নেতার হাত-পায়ের নখ উপড়ে পৈশাচিক নির্যাতন

4

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র শ

5

মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদন্

6

বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

7

কুষ্টিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন ॥ দক্ষ যুবশক্তি গড়ার আহ্বান

8

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

9

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

10

নাটোরে বিজয়ীদের মাঝে জেলা প্রশাসকের পুরস্কার ও সনদ বিতরণ

11

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

12

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

13

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলায় ৫ পুলিশ গুলিবিদ্ধ

15

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

16

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

17

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ও আধুনিকায়নে প্রধানমন্ত্রীর নির

18

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কোনো খেল

19

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন