superadmin
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে।
আজ সোমবার মাদ্রিদে ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে বড় চমক হলো- স্কোয়াডে নেই কোনো রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।
বিশ্বকাপের আগে স্পেনের সবচেয়ে আলোচিত অনুপস্থিতি ডিফেন্ডার ডিন হুইজসেন। তার সঙ্গে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল, যিনি ৫৫ সদস্যের প্রাথমিক তালিকাতেও ছিলেন না। এছাড়া রবিন ডি নরম্যান্ডকেও চূড়ান্ত দলে রাখা হয়নি। অন্যদিকে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি ফেরমিন লোপেজের। ভাঙা পায়ের কারণে তিনি বিশ্বকাপ মিস করছেন।
২০২২ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে। তবে এরপরই ইউরো ২০২৪ জিতে দলটি আবারও নিজেদের শক্তির জানান দেয়। এবারও দে লা ফুয়েন্তের দলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। গ্রুপ ‘এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। ৪ জুন ইরাক এবং ৮ জুন পেরুর বিপক্ষে মাঠে নামবে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

1

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

2

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

3

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

4

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

5

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

6

ফরিদপুরের ভাঙ্গায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে টাকার বিনিময়ে ড

7

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

8

fdgfdf fgffd

9

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

10

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

11

বরিশাল মহানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ

12

ট্রাম্পের মন্তব্যে খেপেছেন মেলোনি, বাতিল পররাষ্ট্রমন্ত্রীর য

13

নবীনগরে সোলার সেচে বদলে যাচ্ছে আউশ আবাদে নতুন সম্ভাবনার দুয়া

14

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

15

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

16

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃ

17

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩

18

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

19

রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন