superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পৌর কাঁচাবাজার চালু না হওয়ায় সুফল পাচ্ছে না জনগণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌরসভায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নাসিম পৌর কাঁচাবাজারের নির্মাণ কাজ প্রায় দুই বছর আগে শেষ হয়েছে। দোকান বরাদ্দের জন্য আবেদনকারীরা জামানত জমা দিয়েছে। দোকান বুঝে না নেয়ায় তা চালু হচ্ছে না। দ্বিতল অত্যাধুনিক কাঁচাবাজার থেকে পৌরবাসী এখনও সুফল পাচ্ছে না।
শহরের শের-এ-বাংলা ফজলুল হক সড়কে নাসিম পৌর কাঁচাবাজারের অবস্থান। পৌরবাসীর  ক্রয় সুবিধা বৃদ্ধির জন্য পৌরসভা ভবনটি নির্মাণ করে। এর পাশেই কাঁচা সবজি, মাছ, মাংসের দোকানসহ বড় বড় মুদি দোকান রয়েছে, যা বড় বাজার নামে পরিচিত। বড় বাজারের ব্যবসায়ীরা পৌর কাঁচাবাজারে দোকান বরাদ্দ নিয়েছেন।
বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, পৌর কাঁচাবাজারের নিচতলায় মাছ, মাংস, মুরগি, কাঁচা তরকারি ও ফলমূলের দোকান। আর দোতলায় রয়েছে ৭৮টি দোকান। ক্রেতার সংকট ও লোকসানের আশঙ্কায় সেখানে তারা যাচ্ছেন না।
সিরাজগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ১২ কোটি ৪৪ লাখ ব্যয়ে ২০১৯ সালের ২১ মে নাসিম পৌর কাঁচাবাজারের নির্মাণ কাজ শুরু হয়। চারতলা ভিতের ওপর দুই তলার কাজ শেষ হয় ২০২১ সালের ৩০ জুন। বাজারের নিচতলায় ১১৬টি ভিটা (মাছ, মাংস, মুরগি, কাঁচা তরকারি ও ফলমূলের দোকান) ও দোতলায় রয়েছে ৭৮টি দোকান। এখানে একটি বৈদ্যুতিক সাবস্টেশন ও অগ্নি নির্বাপণের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এছাড়া বাজার ব্যাবস্থাপনার জন্য কার্যালয়, গাড়ি পার্কিং এলাকাসহ বাজারটির মাঝ ভাগে মোহাম্মদ নাসিমের ম্যুরালসহ চত্বর রয়েছে। প্রতিটি দোকানের সামনে প্রশস্ত চলাচলের রাস্তা রয়েছে। নিচতলায় একটি আধুনিক পশু জবাইখানা, মাংস প্রক্রিয়াকরণের প্রশস্ত জায়গা, মাংস ধোয়ার জায়গাসহ পৃথক শীতাতপ নিয়ন্ত্রিত মাংস বিক্রির দোকানের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রতিটি তলায় রয়েছে একাধিক শৌচাগার। ভিটাগুলো ২০ হাজার থেকে ৫০ হাজার ও দোকানগুলো ৮০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জামানত জমা নিয়ে ব্যবসায়ীরা বরাদ্দ নিয়েছেন। ভাড়া ধরা হয়েছে প্রতি দোকান মাসে ৫০০-৮০০ টাকা ও দোতলার  প্রতিটি দোকানের ভাড়া ৮০০-১৫০০ টাকা। ২০২২ সালের ২১ মার্চ নাসিম পৌর কাঁচাবাজার উদ্বোধন করা হয়। তবে সেখানে ব্যবসায়ীরা কেউ আসেননি। এরপর ওই বছরের ১ আগস্ট এবং চলতি বছরের ১ জানুয়ারি আবারও বাজারের উদ্বোধন করা হয়। তবে বাজারটি সচল করা সম্ভব হয়নি।
এ সম্পর্কে নাসিম পৌর কাঁচাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লিখন সরকার বলেন, পৌর কর্তৃপক্ষ জোরালো উদ্যোগ নিলে বাজারটি সচল করা সম্ভব। যেভাবে নামেমাত্র উদ্বোধন করা হচ্ছে, তাতে এই বাজার কখনো সচল হবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নাসিম পৌর কাঁচাবাজার ভবনের চত্বর অপরিচ্ছন্ন। নিচতলার দোকান ও শৌচাগারগুলো আবর্জনায় ভরে আছে। ভবনের দ্বিতীয় তলায় একটিমাত্র দোকান খোলা। সেখানে অল্প কিছু বেকারি পণ্য।
দোকানের মালিক বিশাল রায় বলেন, অন্য কোনো কাজ নেই। তাই আশা নিয়ে দোকান খুলে বসে থাকি। বাজার সচল না হওয়ায় কোনো দোকানি মালামাল উঠাচ্ছেন না। পৌরসভার পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নিতে দেখছি না। ভবিষ্যতেও এই বাজার সচল হবে বলে মনে হচ্ছে না।
নিচতলায় দুটি দোকান করে কিছু পণ্য নিয়ে বসে রয়েছেন শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বলেন, বড় আশা করে এই কাঁচাবাজারে দুটি দোকান নিয়েছি। বাজারটি সচল না হওয়ায় চরম বিপদে আছি। দোকান বরাদ্দ দেওয়ার সময় পৌরসভার মেয়র বলেছিলেন, খুব দ্রুতই এই বাজার সচল করা হবে। কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই। আমরা দোকানের ভাড়া কোথা থেকে দেব? এখানে সারাদিনে ক্রেতার দেখা নেই।
পৌর বড় বাজারের মুরগি বিক্রেতা আবু হাসেম এখানে দোকান বরাদ্দ নিয়েছেন। তিনি বলেন, পৌরসভার চাপে পড়ে কিছু মুরগি নিয়ে কাঁচাবাজারে গিয়েছিলাম। কিন্তু সাতদিনেও কোনো বেচাকেনা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

1

শিক্ষাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

2

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

3

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

4

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

5

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

6

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন

7

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

8

বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

9

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

10

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

11

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বি

12

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

13

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

14

চট্টগ্রামে নিয়মিত লোডশেডিংয়ে গরমে ভুগছে মানুষ

15

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

16

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

17

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

18

স্বতন্ত্র এমপিদের সমর্থনে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন জান্নাতু

19

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন