superadmin
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের দিকনির্দেশনায় সারাদেশ ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি গঠন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সংগঠনের কুষ্টিয়ার অস্থায়ী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রস্তাবিত উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও পেশাজীবী দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনকল্যাণে পেশাজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক নিলুফা আকতার এবং সিনিয়র সহ-সভাপতি পারভেজ মজুমদার প্রমুখ। এছাড়া প্রস্তাবিত ভেড়ামারা উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। প্রস্তাবিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীলদের নাম নিয়ে আলোচনা করা হয়। প্রস্তাবিত কাঠামোয় জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি পারভেজ মজুমদার, সাধারণ সম্পাদক নিলুফা আকতার, সহ-সভাপতি সুলতান আহমদ, দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক হিসেবে এমন কাঠামোর ভিত্তিতে উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে ভেড়ামারা উপজেলার বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে ভেড়ামারা উপজেলা কমিটি গঠন ও নেতৃবৃন্দের নাম প্রস্তাব করা হয়। এমন কাঠামো অনুসারে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি গঠিত হলে এ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম জোরদার, দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সভায় প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

1

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

2

নবীনগরে মরহুম ইসমাইল শিক্ষাবৃত্তি প্রদান

3

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

4

ট্রাম্পের মন্তব্যে খেপেছেন মেলোনি, বাতিল পররাষ্ট্রমন্ত্রীর য

5

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

6

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

7

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

8

তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

9

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

10

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

11

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

12

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

13

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

14

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারা

15

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

16

ইতালির স্পন্সর ভিসা:২০২৭ ও ২০২৮ সালের আবেদন কবে? জানুন বিস্ত

17

রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‌্যাবের অভিয

18

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

19

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন