superadmin
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট

শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও মৌজায় অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে ভরাট কাজের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে। কাজ শুরুর স্থান থেকে শেষ পর্যন্ত সব পাইপ ভেঙে বিনষ্ট এবং রাস্তার উপরে ড্রেজার পাইপ অপসারণ করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি এবং কোন জরিমানা করা হয়নি। 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের পিছন থেকে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও মৌজায় ইউনিয়ন পরিষদ ভূমি অফিসের পিছনে অবৈধ ড্রেজারের মাধ্যমে ভরাট কাজে ব্যবহৃত পাইপ শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে বিনষ্ট করা হয়। বালু উত্তোলন ব্যবহৃত সকল মেশিন বিকল করে দেওয়া হয়। এছাড়া সরকারি রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে ড্রেজার পাইপ থাকায় সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তার উপরের ড্রেজার পাইপ অপসারণ এবং ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। 
বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান। এসময় তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন ও ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে। স্থানীয় এলাকাবাসীকে ভরাট কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

1

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও

2

৩০ লক্ষ টাকা আত্মসাতে ডিমলা পিআইও অফিসের অফিস সহকারি গ্রেফতা

3

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

4

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

5

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

6

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

7

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

8

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

9

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

10

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

11

অভিজাত ফ্ল্যাটে মাদকের গুদাম ; ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্র

12

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

13

ভারতকে খাদের কিনারে ঠেলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়

14

বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম

15

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

16

সিরাজগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে হাটিকুমরুল ই

17

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

18

সোনার দামে সুখবর

19

বৃক্ষঘেরা রাবি ক্যাম্পাসে বিরল বামুন শালিকের অবাধ বিচরণ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন