superadmin
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিআরবিতে গাছ কেটে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, বিরোধিতায় মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত সিআরবি এলাকায় গাছ কেটে বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছেন পরিবেশকর্মীরা। গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সিআরবি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে সিআরবি রক্ষা মঞ্চ। 
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, সিআরবি শুধু একটি খালি জায়গা নয়, এটি চট্টগ্রাম শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ একটি সবুজ অঞ্চল।
তাদের ভাষ্য, এখানে হাসপাতাল নির্মাণের নামে গাছ কাটা হলে তা দীর্ঘমেয়াদে নগরবাসীর জন্য ক্ষতির কারণ হবে।
বক্তারা আরও বলেন, সিআরবি একটি ঐতিহ্যবাহী বা হেরিটেজ এলাকা। এর স্বকীয়তা নষ্ট করে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত নয়।
তাদের মতে, শহরের অন্য কোথাও হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে, যেখানে পরিবেশের ওপর এমন নেতিবাচক প্রভাব পড়বে না।
মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, সিআরবি এলাকায় কোনোভাবেই যাতে বেসরকারি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা না হয়। একই সঙ্গে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানান আন্দোলনকারীরা।
তারা বলেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে পরিবেশ ধ্বংসের বিনিময়ে সেই উন্নয়ন টেকসই হতে পারে না।
আন্দোলনকারীদের ভাষায়, সিআরবির মতো সবুজ এলাকা রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর রেখে যাওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

1

যশোরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

2

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

3

ফুলবাড়ীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্

4

খুলনা বিভাগের পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক হলেন মোল্লা মার

5

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

6

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

7

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

8

বঙ্গোপসাগরে ধরা পড়লো ২৯ কেজির ইয়েলোফিন টুনা, ৪০ হাজারে বিক্র

9

গাবতলীতে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ

10

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

11

সিরাজগঞ্জে চরাঞ্চলে তীব্র ভাঙন ॥ বহু বসতবাড়ি নদীগর্ভে বিলীন

12

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

13

ডেঙ্গুতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ; খুলনা বিভাগে একদিনে

14

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

15

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

16

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

17

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

18

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

19

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন