superadmin
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ভেঙে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা চলার মধ্যেই আজ বৃহস্পতিবার দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরাকের কারবালায় শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ নেওয়া হচ্ছে জন্মশহর মাশহাদে। দাফনে কয়েক লাখ মানুষের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান থেকে মাশহাদগামী রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতে কারিগরি ও প্রকৌশলী দল কাজ করছে। যত দ্রুত সম্ভব রুটটি চালু করার চেষ্টা চলছে।
এদিকে পথে আটকে পড়া যাত্রীদের মাশহাদে পৌঁছাতে বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে।
মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরাক থেকে খামেনির মরদেহ মাশহাদে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। এ কারণে সকাল ৮টায় নির্ধারিত জানাজা ও শোকমিছিল পিছিয়ে দুপুর ২টায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে ইমাম রেজা (আ.)-এর মাজারে দাফন করা হবে। এর আগে খামেনির মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজারে নেওয়া হলে সেখানে প্রায় ৩৮ লাখ মানুষের সমাগম ঘটে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রথম দিনেই আলী খামেনি ও তাঁর পরিবারের কয়েক সদস্য নিহত হন। এরপর যুদ্ধবিরতি এবং একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আবার সংঘাত শুরু হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মার্কিন হামলায় গত দুই দিনে দেশটির পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা ও মেহর নিউজ এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

1

ট্রেনের ভাড়া বকেয়া থাকায় বে-সরকারি দুটি ট্রেনের চুক্তি বাতিল

2

অভিজাত ফ্ল্যাটে মাদকের গুদাম ; ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্র

3

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

4

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্

5

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

6

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

7

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

8

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

9

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

10

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

11

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

12

নতুন ফিচার আনছে জেমিনি

13

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

14

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

15

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

16

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

17

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

18

আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন :

19

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন