superadmin
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুর জেলায়ও বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস-২০২৬ ও ফ্লোরেন্স নাইটিংগেল’র ২০৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর নার্সিং কলেজসহ অন্যান্য সরকারি-বেসরকারি নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিটউট পৃথক পৃথকভাবে দিবসটি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, জন্মদিনের কেক কাটা, ফিতা কাটা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সেস এসোসিয়েশনের আয়োজনে হাসপাতালের নার্স ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেনারেল হাসপাতালের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি ও আলোচনা সভায় দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ নুর আলম, হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক অঞ্জলি রানী সরকার, সুপারভাইজার রুমা অধিকারী, মোঃ মজিবর রহমান, মোঃ ইউসুফ আলী, সিদ্দিকা বেগমসহ অন্যান্য নার্সিং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।  
র‌্যালি শেষে জেনারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। সর্বশেষে হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

1

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

2

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

3

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

4

কক্সবাজার রুটে পঞ্চম ট্রেন যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

5

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

6

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

7

সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

8

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

9

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

10

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ১২ কর্মকর্তাকে বেলার চিঠি

11

মধ্যরাতে মেডিকেল বোর্ডের জরুরি ব্রিফিং: অত্যন্ত সংকটজনক অবস্

12

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

13

ইডেন কলেজে ফিরছে এইচএসসি পাঠদান

14

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

15

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

16

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

17

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

18

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

19

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন