superadmin
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

তানোর (রাজশাহী) প্রতিনিধি : সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কর্মী নিয়োগে অনিয়ম ও আওয়ামী লীগসহ ফ্যাসিস্টদের নিয়োগের অভিযোগ তুলে রাজশাহীর তানোরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত সোমবার দুপুরে তানোর উপজেলা প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর জন্য ৯৬ জন তথ্য সংগ্রহকারী ও ৯ জন সুপারভাইজারের তালিকা প্রকাশ করা হয়।
এদিন বিক্ষোভ ও প্রতিবাদ সভায় তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড  বিএনপির সভাপতি শমসের সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান রিমন, রায়হানুল হক রায়হান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, রঞ্জু, তানোর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রাসেল আহম্মেদ, সদস্য সচিব এ এস এম কিবরিয়া (প্রিন্স), কামারগাঁ ইউপির যুবদলের ওয়ার্ড সম্পাদক শাহাদাৎ হোসেন সাগরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
প্রতিবাদ সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান রিমন বলেন, ‘নীতিমালা অনুসরণ না করে একটি পক্ষের সুপারিশের ভিত্তিতে বৈষম্যমূলকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এ নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক রায়হান বলেন,  প্রশাসনিক দায়িত্বে থেকে দলীয় পক্ষপাতিত্ব বন্ধ না করলে এ বিষয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, আমরা কিছুদিন আগে ইউএনও’র সঙ্গে দেখা করে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু প্রকাশিত তালিকায় অযোগ্য ব্যক্তি, ছাত্রলীগের কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ তালিকা বাতিল না করলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাঈমা খান বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। তবে কারও নিয়োগে কোনো অসঙ্গতি পাওয়া গেলে তাকে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে যোগ্য প্রার্থী নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

1

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

2

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

3

বাংলার আভিজাত্যের শেকড়: বংশ পদবীর ইতিহাস ও সামাজিক মর্যাদা

4

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

5

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা: পূর্ণাঙ্গ সংবাদ

6

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

7

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

8

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

9

তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

10

ফরিদপুরে আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ৫ পুলিশ কর্মকর্তা আহত, আসাম

11

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

12

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ধস

13

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

14

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানকে নজিরবিহীন পরিণতির হুমকি ট্

15

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

16

কাজের টেন্ডার চূড়ান্ত না হতেই দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্র

17

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

18

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

19

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, আইসোলেশনে চিকিৎসাধীন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন