superadmin
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষক, টিকাদানকারী, সুপারভাইজার ও স্বেচ্ছাসেবকদের নিয়ে এক প্রশিক্ষণ ও অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বেলা ১১টায় ফুলবাড়ী পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার  (ভূমি) ছামিউল ইসলাম। আশরাফ পারভেজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নির্বাহী পৌর প্রকৌশলী আলহাজ্ব লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার ডাঃ আলিফ মে. নুর -ই- আলম সাইয়েদী, মোছাঃ মাসুমা আক্তার মিম, ডাঃ তানভীর রুপক শিক্ষক শেখ মোহাম্মদ আলী, মোছাঃ শরিফা আক্তার লাকি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। 
ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট বয়সী প্রতিটি শিশু যাতে টিকার আওতায় আসে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
প্রশিক্ষণ সেশনে টিকাদানের সঠিক পদ্ধতি, তদারকি এবং জনসচেতনতা তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, এই ক্যাম্পেইনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং গাভি -এর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, টিকাদান কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র শ

1

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

2

চট্টগ্রাম সিটি কলেজ সাময়িক বন্ধ ঘোষণা

3

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

4

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

5

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

6

গাবতলীতে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ

7

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নিঃস্ব বহু পরিবার

8

বিয়ের সাজে হাজির বুবলী

9

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

10

গাজীপুরে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

11

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

12

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

13

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

14

আগামী এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

15

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

16

ফের বাড়ল সোনার দাম

17

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

18

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

19

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারালো মরক্কো

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন