superadmin
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। সারাদেশে কয়েক হাজার কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ২১ এপ্রিল সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে। প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্রসহ সংশ্লিষ্ট বোর্ড অনুযায়ী বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা শুরুর আগে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষা সুষ্ঠু রাখতে এবার বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানান, প্রশ্নফাঁস ও অনিয়ম ঠেকাতে সাইবার মনিটরিং, প্রশ্নপত্র পরিবহন তদারকি এবং প্রশাসনের সমন্বয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে।
একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল অংশের পরীক্ষা হবে, এর মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র আগে থেকেই সংগ্রহ করতে হবে এবং শুধু নিবন্ধিত বিষয়েই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার খাতায় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাঁজ করা যাবে না। সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে। শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, “নজরদারি বাড়ানো হয়েছে শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং একটি স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্র

1

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

2

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

3

পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্

4

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা: পূর্ণাঙ্গ সংবাদ

5

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

6

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশীয় ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি ট

7

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

8

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

9

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

10

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

11

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

12

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না -এমপি ফজলুল হক

13

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

14

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

15

ঔষধের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ॥ বিপাকে সাধারণ ক্রেতা

16

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চি

17

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

18

মিছিল-মহড়ায় শক্তি প্রদর্শন ॥ চট্টগ্রামে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর

19

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন