superadmin
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

ইয়ানূর রহমান : যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর ঝিকরগাছার কপোতাক্ষ নদ অংশ থেকে একলাস হোসেন (২৬) নামে এক ইঞ্জিনচালিত ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত একলাস হোসেন চৌগাছার স্বরূপদা ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যানসহ নিখোঁজ হন একলাস হোসেন। পরদিন ২০ সেপ্টেম্বর তার পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
গত মঙ্গলবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঝিকরগাছার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকার কপোতাক্ষ নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করলে স্বজনরা একলাস হোসেনের বলে শনাক্ত করেন।
পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের ধারণা, ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা একলাস হোসেনকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

1

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহ’র

2

লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

3

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

4

কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক

5

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

6

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

7

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

8

সিরাজগঞ্জে পৌর কাঁচাবাজার চালু না হওয়ায় সুফল পাচ্ছে না জনগণ

9

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

10

পুরোনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

এবার ইউরোপের দেশ সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

12

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

13

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

14

রাজশাহীতে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

15

চট্টগ্রাম শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের ৮ দিন পর মৃত্যু

16

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

17

আগৈলঝাড়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

18

তিন মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরে তা হয়নি : মির্জা

19

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন