superadmin
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত

আবুল কালাম আজাদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলা জুড়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে তীব্র শিক্ষক সংকট। উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০টিতে সহকারী শিক্ষক এবং ৩৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘায় প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষক স্বল্পতার কারণে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষককে একাধিক শ্রেণির পাঠদান পরিচালনা করতে হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা পাঠ যথাযথভাবে বুঝতে পারছে না এবং সামগ্রিকভাবে শিক্ষার মান নিম্নমুখী হয়ে পড়ছে। বিশেষ করে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা তৈরি হয়েছে। নিয়মিত তদারকি, শিক্ষার্থীদের মূল্যায়ন এবং পাঠ পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তাদের আশঙ্কা, দ্রুত শিক্ষক নিয়োগ না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। 
তারা আরও জানান, একজন শিক্ষককে একাধিক শ্রেণি সামলাতে পাঠদানের মান কমে যাচ্ছে এবং শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহও কমে যাচ্ছে।
অভিভাবকেরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ ও পদায়নের মাধ্যমে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি তাদের।
এ বিষয়ে বাঘা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান জানান, উপজেলার শিক্ষক সংকটের বিষয়টি ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।
তিনি বলেন, সারাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে বাঘার এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

1

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

2

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

3

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

4

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

5

ইডেন কলেজে ফিরছে এইচএসসি পাঠদান

6

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

7

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

8

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

9

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

10

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

11

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

12

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

13

দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থ

14

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

15

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

16

চট্টগ্রামে এলজিইডি’র কমিশন বাণিজ্যের অভিযোগ

17

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

18

রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছ

19

বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন