superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাড়লো ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ১৭৯ টাকা। নতুন এই দাম নির্ধারণের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দরে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা।
এতদিন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে ১৯৯ টাকায় দাঁড়াল। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯ টাকা।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের উৎস পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। “বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই মূল্য বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই দাম সমন্বয় করা হয়েছে,” বলেন তিনি।
সরকারের আশা, নতুন দাম নির্ধারণের ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
মন্ত্রী বলেন, ভোক্তারাও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামের চাপ, আমদানি ব্যয় এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত এলো।
বাজার বিশ্লেষকদের মতে, দাম সমন্বয়ের মাধ্যমে সরবরাহ সচল রাখার চেষ্টা করা হলেও এর প্রভাব সরাসরি ভোক্তা পর্যায়ে পড়বে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যস্ফীতির চাপের মধ্যে ভোজ্যতেলের নতুন দাম সাধারণ মানুষের ব্যয়ের হিসাবেও নতুন চাপ যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষর

1

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

2

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

3

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

4

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

5

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

6

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

7

আশ্বাসে এক মাসের জন্য স্থগিত বেনাপোল বন্দরের কর্মবিরতি ॥ স্ব

8

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

9

শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

10

আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

11

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

12

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

13

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

14

তাড়াশে আশ্রয়ণ প্রকল্প এখন মাদকসেবী-জুয়াড়িদের আখড়া

15

গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা

16

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

17

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় দেড় যুগ ধরে অচল পানি সরবরাহ

18

চলনবিলে শ্রমিক সংকট ॥ ধান কাটতে বাড়তি খরচ

19

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন