superadmin
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন ॥ দক্ষ যুবশক্তি গড়ার আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” -এই স্লোগানে কুষ্টিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। যুবসমাজের মেধা, মনন ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার কুষ্টিয়া শহরের বটতলায় অবস্থিত যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিডিএলজিআরডি’র আহামেদ মাহাবুব উল, জেলা প্রশাসন, কুষ্টিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মো. আব্দুল জাব্বার।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় সম্ভাবনা ও শক্তির উৎস। তরুণদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও কর্মক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানো গেলে জাতীয় উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; প্রয়োজন সময়োপযোগী কারিগরি প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা, বাস্তবমুখী শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
বক্তারা আরও বলেন, বেকারত্ব নিরসনে তরুণদের শুধু চাকরির প্রত্যাশী হলে চলবে না, বরং চাকরি সৃষ্টির সক্ষমতা অর্জন করতে হবে। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। এতে ব্যক্তির আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির ভিত আরও শক্তিশালী হবে।
যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয়ের অন্ধকার থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, তরুণদের খেলাধুলা, সংস্কৃতি, সামাজিক ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। তাদের সামনে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারলে তারাই হয়ে উঠবে আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর।
তারা বলেন, একটি দক্ষ, কর্মঠ, মানবিক ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তোলা গেলে বেকারত্ব, দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলা করে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা ও সমাজের সচেতন মহলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় যুবসমাজের সুপ্ত সম্ভাবনা বিকাশ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং উদ্যোক্তা তৈরিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মনির্ভরতার প্রত্যাশা ছড়িয়ে পড়ে।
বক্তাদের প্রত্যাশা, প্রশিক্ষিত ও দক্ষ তরুণ প্রজন্ম নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কারণ আজকের যুবকরাই আগামী দিনের নেতৃত্ব; তাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।
আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে সমাজে অবদান রাখার জন্য পাঁচজন যুব ও যুব মহিলাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

1

পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ

2

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

3

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

4

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

5

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃ

6

ফুলবাড়ীতে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশি মদ জব্দ

7

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

8

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

9

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

10

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

11

নবীনগরে অবৈধভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরি

12

প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শ

13

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

14

দুর্গাপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ॥ ২৪ ঘণ্টায় বিদ্যু

15

বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না; কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জন

16

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

17

যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ॥ হুমকিতে

18

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

19

আরও কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন