superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কোদাল উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার ঘটনার মামলার প্রধান আসামিকে হত্যাকান্ডের ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকান্ডে ব্যবহৃত কোদালও উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রিকশাচালক কাবুল হোসেন (৪৯) বাড়ি থেকে বের হয়ে খুশির বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে রিয়াজুল মোল্লার সঙ্গে দেখা হলে তারা একসঙ্গে হারুন মোল্লার বাড়ির সামনে পৌঁছান। এসময় ঘরের ভেতর থেকে চিৎকার শুনে ভেতরে প্রবেশ করেন। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখতে পান আকাশ মোল্লা (২৮) তার দাদি আমিনা বেগম (৮০) ও ফুফু রাহেলা বেগম (৫৫)-কে কোদাল দিয়ে এলোপাতাড়ি আঘাত করছে। কাবুল হোসেন বাধা দিলে তাকেও কোদাল দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই কাবুল হোসেন, আমিনা বেগম ও রাহেলা বেগম মারা যান। এ ঘটনায় রিয়াজুল মোল্লা (৩৬) ও আর্জিনা বেগম (৪৫) গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই আসামি পালিয়ে গেলে কোতয়ালী থানা পুলিশ, ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে তার বসতবাড়ির অদূরে লিয়াকতের কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। স্থানীয়দের ধারণা, সে কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় নিহত কাবুল হোসেনের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ৭৯, তারিখ ২৮ এপ্রিল ২০২৬; ধারা ৩০২/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড।
ফরিদপুর জেলা পুলিশ জানায়, দ্রুত পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার ও আলামত উদ্ধার সম্ভব হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হামের ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৯৪৭, মৃত্

1

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও

2

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

3

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

4

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

5

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

6

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

7

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

8

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

9

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ

10

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

11

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

12

১৩ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ॥ সতর্ক সংকেত জারি

13

ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত প্র

14

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

15

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্য

16

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ট্রাকসহ ভারতীয় নেশাজাতীয়

17

কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার পুরস্কার বিতরণী ও সম

18

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

19

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন