superadmin
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার কোদালিয়া বাজারসংলগ্ন  নবনির্মিত চৌহালী সাব-জোনাল অফিস প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার মো. ছানোয়ার হোসেন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল, নির্বাহী প্রকৌশলী (এসওডি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, টাঙ্গাইলের মো. সজিবুল হাসান, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দীন, চৌহালী সাব-জোনাল অফিসের এজিএম কাজী মোজাম্মেল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, চৌহালী এস বি এম কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রউফসহ টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর-চৌহালী এলাকার ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
চৌহালীতে নতুন সাব-জোনাল অফিস চালুর ফলে চৌহালী উপজেলার বিদ্যুৎ-সংক্রান্ত সেবা ও গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যক্রম আরও সহজ ও দ্রুততর হবে বলে সংশ্লিষ্টরা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সিএমএম আদালতের নিজস্ব ভবন না থাকায় ছড়িয়ে-ছিটিয়ে চলছ

1

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

2

১৩ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ॥ সতর্ক সংকেত জারি

3

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

4

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

5

জ্বলছে না চুলা, সড়কে গাড়ি কম ॥ চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী

6

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

7

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

8

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

9

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

10

বিনামূল্যেই দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

11

লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

12

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

13

সিআরবিতে গাছ কেটে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, বিরোধিতায় ম

14

মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়কের দু’পাশের দোকান উচ্ছেদ ও ঝোপঝাড় প

15

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকে

16

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

17

বিশ্বকাপের আগে মেসির জোড়া গোল

18

সমান অধিকার নিশ্চিত করাই সরকারের নীতি : প্রধানমন্ত্রী

19

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন