superadmin
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ মামলায় ৮ জনের আমৃত্যু কারাদন্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার ধলার মোড় এলাকার এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ ও মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করার অভিযোগে ৮ যুবকের আমৃত্যু কারাদন্ড এবং ২ লক্ষ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
গত সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 
এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালে পাল্লাকী চরে এক তরুণী প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে। পরে তিনি নদী পার হয়ে পদ্মার ওইপারে কাশবনে অপেক্ষা করতে থাকলে ৮ যুবক ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। আসামিগণ আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে তা স্বীকার করেন। দীর্ঘ তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস আই ফরহাদ হোসেন আদালতের চার্জশিট দাখিল করেন। এ মামলার বাদি তিনি নিজেই। এসময় মামলার অন্য আসামিরা তরুণীকে ধরে রাখে এবং ভিডিও ধারণ করে। 
দন্ডপ্রাপ্ত আসামিরা হলো- নিশান শেখ (২৫), শাহিন (২১), জয় (২৪), রাহিম মোল্লা (২৩), মনির (২৭), হৃদয় (২০), ইলিয়াস (২৭) এবং মোস্তাক (২৬)। রাষ্ট্রপক্ষের কৌশলী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

1

বাংলা

2

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

3

মুকসুদপুরে রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভ

4

মানসিক চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করতে পারে সঙ্গীর ১০ মিনিট

5

সিরাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ভাগ্য খুলছে খামারিদের

6

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

7

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২২০ রোগী

8

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

9

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

10

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

11

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

12

যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা?

13

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

14

সার সঙ্কটে দিশেহারা কৃষক; বাড়তি টাকা দিয়েও পাচ্ছেন না

15

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃ

16

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারালো মরক্কো

17

ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

18

fdgfdf fgffd

19

ফুলবাড়ীতে শিক্ষিত যুবকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন