superadmin
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ১ মে আন্তর্জাতিক মহান মে  দিবস পালন করেছে।
গত শুক্রবার সকাল ৯টায় দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়ন ১১৬৭ ফুলবাড়ি স্ট্যান্ড কমিটি একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফুলবাড়ী উপজেলা স্ট্যান্ড কমিটির কার্যালয়ে এসে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার বক্তব্য রাখেন দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক এটিএম মাহবুবুল আলম বুলবুল, অন্যতম সদস্য মেহেদুল ইসলাম, মমতাজ আলী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের স্ট্যান্ড কমিটির সভাপতি  মহসিন আলী সরকার। 
অপরদিকে সকাল সাড়ে ৯টায় জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান, বিএনপি নেতা মর্তুজা হক অস্টিন, মোখলেসুর রহমান নবাব প্রমুখ। 
এদিকে সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোকানদার-কর্মচারী-শ্রমিক ইউনিয়নের সভাপতি ও রাজনীতিবিদ হামিদুল হক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

1

স্থগিত ফ্লাইট চালুর আপডেট মিডিয়ার মাধ্যমে জানানো হবে: প্রবাস

2

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

3

রাজশাহীর গোদাগাড়ীতে পোল্ট্রি বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য মা

4

শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

5

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

6

বরেন্দ্রকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য : বি

7

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

8

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ১২ কর্মকর্তাকে বেলার চিঠি

9

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

10

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

11

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার টাকা ছা

12

নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে : স্পিকার

13

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

14

শিক্ষাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

15

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

16

বাংলা

17

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্র

18

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

19

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন