superadmin
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় এসএসসিতে ১২০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষে পাভেল

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরস্থ কাজী আব্দুল মাজেদ একাডেমী থেকে চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের মধ্যে ১২০০ নম্বর পেয়ে পাংশা উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে কৃতি শিক্ষার্থী মুরতাহিম বিল্লাহ পাভেল। পাভেল বিজ্ঞান বিভাগের ছাত্র। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। এর আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সৈয়দ বায়তুল্লাহ কিন্ডারগার্টেন থেকে সুপার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে পাভেল। পাভেলের পিতা মো. ইউনুস আলী পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং মাতা সারমিন নাহার লিপি একজন গৃহিণী। পাভেল দুই ভাইয়ের মধ্যে ছোট। পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে তাদের বাড়ি। এসএসসিতে কৃতিত্বপূর্ণ রিজাল্ট হওয়ায় পাভেলের পরিবার এবং তার বিদ্যালয় কাজী আব্দুল মাজেদ একাডেমীতে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী বলেন, এ বছর এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১২০০ নম্বর পেয়ে পাংশা উপজেলার মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে অত্র বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুরতাহিম বিল্লাহ পাভেল। তিনি পাভেলের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
পাভেলের পিতা পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ইউনুস আলী সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, কাজী আব্দুল মাজেদ একাডেমী থেকে এসএসসিতে ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৫ জন পাশ করেছে। পাশের হার ৭৭.২৭%। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ল সোনার দাম

1

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

2

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

3

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

4

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

5

আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা; মানবিক সহায়তার অপেক্ষায় নি

6

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

7

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

8

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

9

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

10

সিরাজগঞ্জে বাজারে উঠেছে নতুন ধান ॥ দাম নিয়ে হতাশ কৃষক

11

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

12

ফের কমলো স্বর্ণের দাম

13

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

14

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

15

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

16

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

17

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

18

সৌদিতে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

19

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন