superadmin
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযোগ বন্ধ, লাখো মানুষের দুর্ভোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার ঝালোবাড়ি খালে অবৈধ বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে গেছে। এতে রাজাপুর, কাঁঠালিয়া ও ভান্ডারিয়া-এই তিন উপজেলার বড় একটি অংশের মানুষের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ সড়কের সেতুটি ভেঙে পড়ায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করলেও সড়ক যোগাযোগ সস্পূর্ণ বন্ধ।
স্থানীয়রা জানান, পুটিয়াখালী এলাকার ঝালোবাড়ি খালের ওপর নির্মিত সেতুটি দিয়ে প্রতিদিন তিন উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে। কয়েক বছর ধরেই আয়রন ঢালাই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। ফলে বালুবাহী জাহাজ খাল দিয়ে যাওয়ার সময় সেতুতে ধাক্কা দিলে সেতুটি ভেঙে পড়ে। এরপর ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেতুটি ভেঙে যাওয়ায় রাজাপুর উপজেলার আরুয়া, সোনারগাঁওসহ আশপাশের এলাকার মানুষের পাশাপাশি কাঁঠালিয়া ও ভান্ডারিয়া উপজেলার বড় একটি অংশের বাসিন্দারা সরাসরি সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিকল্প পথে চলাচল করতে গিয়ে স্থানীয়দের সময় ও খরচ দুটোই বেড়ে গেছে। এ সড়কের ওপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা নির্ভরশীল। বিশেষ করে অগ্রগতি শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। সেতু ভেঙে যাওয়ায় অনেক শিক্ষার্থী সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে কিনা, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা তাসলিমা বেগম, হেমায়েত, নাদিম ও আবু মিয়া বলেন, “এই সড়কটি তিন উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুটি ভেঙে যাওয়ায় আমাদের চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষ ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সেতুটি নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে।”
তারা অভিযোগ করেন, খালে অবৈধভাবে বালু পরিবহনের কারণে সেতুতে জাহাজের ধাক্কা লেগেছে। তাদের দাবি, যে জাহাজের ধাক্কায় সেতুটি ভেঙেছে, সেটি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সেতু নির্মাণের ব্যয় সংশ্লিষ্টদের কাছ থেকে আদায়েরও দাবি জানান তারা।
তিন উপজেলার মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সচল করা না হলে দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হবে।
এদিকে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নিরূপণ, সেতুটি পুনঃনির্মাণ এবং দায়ী বালুবাহী জাহাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দ্রুত সেতু নির্মাণ করা না হলে রাজাপুর, কাঁঠালিয়া ও ভান্ডারিয়ার লাখো মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে।
রাজাপুর উপজেলা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী অভিজিৎ মন্ডল বলেন, দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হবে। বালুর জাহাজের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

1

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

2

আগামী এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

3

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

4

দুঃখ-সুখেই জীবন কাটে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলের মানুষের

5

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরি

6

সারাদেশে কালবৈশাখী ঝড়ের আভাস

7

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

8

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

9

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

10

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহ’র

11

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

12

দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থ

13

গাজীপুরে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

14

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

15

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

16

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

17

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

18

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

19

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন