superadmin
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বাজারে উঠেছে নতুন ধান ॥ দাম নিয়ে হতাশ কৃষক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। তবে ধানের উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের দাম নিয়ে কৃষকরা সন্তুষ্ট হতে পারছেন না।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে জেলায় ১ লাখ ৪১ হাজার ৭৫৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এর মধ্যে ব্রি-২৯, ব্রি-২৮, ব্রি-৮৯, ব্রি-৯০, ব্রি- কাটারীভোগ, সুবর্ণলতা, রড মিনিকেটসহ বিভিন্ন জাতের বোরো রয়েছে।
সিরাজগঞ্জের নাটুয়া পাড়া, সমেশপুর, পোড়াবাড়ি, বড়ধুল, গুল্টা, বিনসাড়া ও ধরইলসহ বিভিন্ন হাট সূত্রে  জানা যায়, বর্তমানে শুকনা মিনিকেট ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা, ভেজা ধান ১ হাজার টাকা, কাটারিভোগ শুকনা ১ হাজার ২০০ টাকা এবং ভেজা ১ হাজার ১০০ টাকা মণ দরে। ব্রি-২৮, ২৯ ধানও বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে।
সলঙ্গা হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকার কৃষকেরা নানা বাহনে নতুন বোরো ধান বেচতে এনেছেন। এখানকার আড়ৎ ঘরে ও হাটের খোলা জায়গায় চাটাই বিছিয়ে ধান কেনাবেচা করা হচ্ছে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, চিকন কাটারিভোগ ধান সবচেয়ে বেশি দামে কেনাবেচা হচ্ছে। সলঙ্গা ইউনিয়নের রাণীনগরের কৃষক সরোয়ার হোসেন এবারে বিঘা তিনেক জমিতে বোরো ধানের আবাদ করেছেন। তিনি গত শনিবার ১১শ’ টাকা মণ দরে প্রায় ৮ মণ ধান বেচেছেন বলে জানান। আরেক কৃষক অনিক হাইব্রিড হিরা জাতের ধান আবাদ করেছেন। প্রায় ৪ মণ ধান ১১শ’ টাকা মণ দরে বেচেছেন বলে জানান।
জেলার কামারখন্দ উপজেলার খামার বড়ধুর গ্রামের মিজানুর রহমান মাস্টার জানান, তিনি ৮ বিঘা জমিতে ব্রি-২৮, ২৯ জাতের ধান আবাদ করেছেন। ইতিমধ্যেই ধান ২৮ জাতের ধান কাটা প্রায় শেষ । কিন্তু বাজারে যে দাম তাতে লোকসানে পড়তে হয়েছে। বর্তমান বাজারে প্রতি মণ ধান ৯শ’ থেকে ১ হাজার টাকা।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম মঞ্জুরে মওলা বলেন, জেলায় ১ লাখ ৪১ হাজার ৭৫৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। তবে আবহাওয়াজনিত কারণে কৃষকদের খরচ বেড়েছে। আগের চেয়ে ধানের দাম কিছুটা বেড়েছে। আবহাওয়া ভালো হলে কৃষকদের খরচ কমে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় এসএসসিতে ১২০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষে পাভেল

1

লোডশেডিংয়ে বাড়ছে আলু পচন, হিমাগারে বাড়তি খরচ !! বিপাকে কৃষক

2

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচন

3

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

4

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

5

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

6

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

7

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

8

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

9

রাজশাহীর সিএমএম আদালতের নিজস্ব ভবন না থাকায় ছড়িয়ে-ছিটিয়ে চলছ

10

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

11

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

12

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

13

বগুড়ায় জেলা পরিষদের প্রশাসকের মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন

14

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু: ভর্তি ৫১২ জন

15

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

17

মরুর প্রাণী সৈয়দপুরে

18

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

19

ফের বাড়লো সোনার দাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন