superadmin
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ইয়ানূর রহমান : দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা মৎস্য দপ্তরের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান। অভিযানে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র অফিসার পলাশ বালা ।
তিনি আরও জানান, চায়না দুয়ারি জাল অত্যন্ত সূক্ষ্ম ও ঘন ফাঁসের হওয়ায় এতে দেশীয় প্রজাতির ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে আটকা পড়ে। বিশেষ করে মাছের পোনা ও ডিমওয়ালা মাছ এ জালের ফাঁদ থেকে রেহাই পায় না। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে নদী-খাল ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ে।
তিনি আরও বলেন, চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার দেশীয় মাছের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ জাল ব্যবহারের ফলে শুধু মাছের ক্ষতিই হচ্ছে না, জলজ পরিবেশের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট হচ্ছে। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় তিনি উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জলাশয়ে অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

1

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

2

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

3

দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদীরা- শহিদুল

4

নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর

5

ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে দশমিনা সদর ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা

6

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীর জেল ও জরিমানা

7

অবকাশ যাপনে থাইল্যান্ডে গেলেন মিম

8

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ ট

9

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

10

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

11

নবীগঞ্জে নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

12

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

13

রাজশাহীর সিএমএম আদালতের নিজস্ব ভবন না থাকায় ছড়িয়ে-ছিটিয়ে চলছ

14

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

15

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

16

সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের চাহিদা দেশব্যাপী

17

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত

18

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

19

তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন