superadmin
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ব্রিজ থেকে নীচে পড়ে আবুল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ভবনগর এলাকার ভাওনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্রিজের নিরাপত্তাবেষ্টনী না থাকায় বাইসাইকেলসহ নিচে পড়ে যান বলে স্থানীয়রা জানিয়েছে। নিহত আবুল হোসেন মহেশপুর উপজেলার স্বরূপপুর পশ্চিমপাড়া গ্রামের বাহার উদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, বৃদ্ধ আবুল হোসেন প্রতিদিনই বিলে মাছ ধরতে যেত। রোববার সকাল ১০টার দিকে তিনি ভবনগর বাজার থেকে চা পান করে বাইসাইকেলে চড়ে বিলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভবনগর ভাওনের খালের ব্রিজে উঠতেই নিরাপত্তাবেষ্টনী না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলসহ নিচে পড়ে যান। ব্রিজের নিচে থাকা মাছ ধরার বাঁশের বেড়া বা খাঁচার ওপর পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ব্রিজের নিচ থেকে লাশ ও বাইসাইকেল উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্রিজের ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে মারা গেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ

1

নতুন ফিচার আনছে জেমিনি

2

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

3

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

4

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

5

সিরাজগঞ্জে চরাঞ্চলে তীব্র ভাঙন ॥ বহু বসতবাড়ি নদীগর্ভে বিলীন

6

বিশ্বকাপের আগে মেসির জোড়া গোল

7

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

8

মাদুরোকে অপসারণ ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক আইন ও য

9

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

10

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র শ

11

কুড়িগ্রামে চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও বাজেটের দাবিতে সংবাদ স

12

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

13

বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে নিম্নলিখিত

14

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

15

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

16

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ১২ কর্মকর্তাকে বেলার চিঠি

17

ফরিদপুরে মাদ্রাসার জমি জবর দখল চেষ্টার অভিযোগ

18

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

19

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন