superadmin
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলায় ৩ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আবুল বাশার মিঞা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করতেন। মোবাইল ফোনের মাধ্যমে ১ নম্বর আসামি নাসির মোল্যার সঙ্গে তার পরিচয় হয়। ২০২০ সালের ২৮ জানুয়ারি রাত ৮টার দিকে আসামি নাসির মোল্যা দেখা করার জন্য ওই ছাত্রীর বাড়ির কাছাকাছি জীবন মন্ডলের বাগানের কাছে আসে। খবর পেয়ে ছাত্রীটি সেখানে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে আসামিরা তাকে মধুমতি নদীর তীরে থাকা একটি নৌকায় তুলে চরে নিয়ে সেখানে তাকে ভয়-ভীতি দেখিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। এসময় মোবাইল ফোনে সেই নৃশংস ঘটনার ভিডিও চিত্র ধারণ ও ছবি তোলে। পাশবিক নির্যাতনে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে আসামিরা তাকে পুনরায় নৌকায় করে নদীর পাড়ে ফিরিয়ে এনে বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় ওই ছাত্রী বাড়ি ফিরে তার মা, বাবা ও স্বজনদের বিষয়টি জানায়। স্বজনদের সঙ্গে আলোচনা শেষে ২০২০ সালের ২৯ জানুয়ারি বোয়ালমারী থানায় হাজির হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ফলে সমাজে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ অনেকাংশে কমে আসবে। আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

1

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

2

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

3

খালেদা জিয়ার প্রয়াণে স্মৃতির শহর দিনাজপুরে শোকের ছায়া: 'তৈয়ব

4

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

5

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

6

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

7

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

8

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

9

বরিশাল মহানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ

10

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

11

ফরিদপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হ

12

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

13

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

14

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

15

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

16

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

17

সিরাজগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে হাটিকুমরুল ই

18

বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে নিম্নলিখিত

19

'আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন