superadmin
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মৌসুমী শস্য বীজ সুরক্ষা বিষয়ক সভায় কৃষকের নেতৃত্বে বীজব্যাংক স্থাপনের দাবি

রাজশাহী প্রতিনিধি : বরেন্দ্র অঞ্চলের বর্ষাকালীন দেশি বীজবৈচিত্র্য সংরক্ষণ, কৃষকের বীজ অধিকার এবং নারী কৃষকের লোকায়ত জ্ঞান রক্ষায় জাতীয় বীজনীতি সংস্কার ও সম্প্রসারণের দাবি জানানো হয়েছে।
গত সোমবার রাজশাহীর তানোর উপজেলার সিন্দুকাই গ্রামে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশনের আয়োজনে অনুষ্ঠিত ‘কমিউনিটিভিত্তিক নীতি সংলাপে’ এ দাবি তোলা হয়। সংলাপে পবা ও তানোরের ছয়টি গ্রামের বীজ বিনিময় উৎসব ও মাঠ গবেষণার তথ্য উপস্থাপন করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম। এতে উঠে আসে যে বাণিজ্যিক বীজ ও কেমিক্যালের দাপটে বহু দেশি জাত বিলুপ্তির মুখে পড়লেও নারীদের হাত ধরে এখনও প্রচুর দেশি বীজ টিকে রয়েছে।
সংলাপে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান, সিন্দুকাই নারী সংগঠনের সভাপতি পরি টুডু, আদিবাসী নেতা গণেশ সরেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে কৃষক নেতৃত্বে বীজব্যাংক স্থাপন, অ-বাণিজ্যিক বীজ বিনিময়কে নীতিগত স্বীকৃতি দেয়া এবং হারিয়ে যাওয়া বীজ পুনরুদ্ধারে ৮ দফা দাবি পেশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

1

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

2

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

3

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

4

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

5

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

6

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

7

যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ

8

চট্টগ্রাম বিভাগে পেশাজীবী দলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ইকবাল

9

সিরাজগঞ্জে আট বছরেও আলোর মুখ দেখেনি উল্লাপাড়া বিমানবন্দর

10

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

11

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

12

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

13

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

14

কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

15

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্র

16

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকে

17

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

18

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

19

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন