superadmin
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মার পানি বাড়তেই নদী তীরবর্তী এলাকায় সাপের উপদ্রব; আতঙ্কে মানুষ

আবুল কালাম আজাদ, রাজশাহী ব্যুরো : পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ও চরাঞ্চল ডুবে যাওয়ায় রাজশাহীর নদীতীরবর্তী ও চরাঞ্চলে বিষধর রাসেল ভাইপার নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এবার নগরীর পদ্মাপাড়ের সীমান্ত অবকাশ এলাকার পাশের জঙ্গলেও রাসেল ভাইপার পাওয়ার ঘটনা সামনে এসেছে। এতে নদীতীরবর্তী এলাকা ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সম্প্রতি সীমান্ত অবকাশ পার্কের পাশের জঙ্গল পরিষ্কার করার সময় স্থানীয়রা একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান। এছাড়া অন্যান্য প্রজাতির বহু সাপ নদীর তীরবর্তী এলাকায় দেখা যাচ্ছে।
এদিকে কয়েকদিন ধরে রাজশাহীর পদ্মা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ১৭ দশমিক ২২ মিটার রেকর্ড করা হয়েছে। বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। এরই মধ্যে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর, খানপুরসহ বিভিন্ন চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। পানি বাড়ায় নিচু চর ও ঝোপঝাড়ে থাকা সাপ নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু স্থানে উঠে আসছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে চর খিদিরপুর ও মিডল চরের পানিবন্দী মানুষের মধ্যে সাপের উপদ্রব বেড়ে যাওয়ার কথাও উঠে এসেছে। রাজশাহীর পদ্মা অববাহিকায় রাসেল ভাইপারের উপস্থিতি নতুন নয়। এর আগে বাঘা, গোদাগাড়ী ও পবা উপজেলার পদ্মা তীরবর্তী বিভিন্ন এলাকায় এই সাপের উপস্থিতি এবং দংশনের ঘটনা নথিভুক্ত হয়েছে। বাঘার পদ্মার চরে কাজ করার সময় রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত এক ব্যক্তির দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতির ঘটনাও প্রকাশিত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রাসেল ভাইপার সাধারণত উসকানি না দিলে মানুষকে আক্রমণ করে না। তবে ফসলের জমি, ঝোপঝাড় ও চরাঞ্চলে চলাচলের সময় অসাবধান হলে দংশনের ঝুঁকি থাকে। তাই রাতে চলাচলের সময় টর্চ ব্যবহার, ঝোপঝাড়ে প্রবেশের আগে লাঠি দিয়ে নেড়ে দেখা এবং কৃষিকাজের সময় গামবুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নেওয়া জরুরি। রাসেল ভাইপারের দংশনে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের মতে, সময়মতো হাসপাতালে নেওয়া গেলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব।
পদ্মার পানি বৃদ্ধিতে চরাঞ্চলের মানুষের পাশাপাশি গবাদিপশুও উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ফলে সাপের উপস্থিতি নিয়ে আতঙ্ক আরও বাড়ছে। এ অবস্থায় চর ও নদীতীরবর্তী এলাকায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সাপে কাটার চিকিৎসা প্রস্তুত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

1

চবিতে আট বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলছে সরস্বতী জ্ঞান মন্দিরের

2

রাজশাহীতে অবৈধ মজুদ জ্বালানি তেল জব্দ

3

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

4

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

5

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

6

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

7

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

8

যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ

9

একটি নতুন অর্থনীতির বীজ: মাটি থেকে শহরের টেবিল পর্যন্ত ফলজের

10

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

11

ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধ নিয়ে হামলায় বৃদ্ধ আহত, হাসপাতালে ভ

12

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

13

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

14

যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা?

15

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

16

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

17

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

18

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

19

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন