superadmin
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন

রতন বড়ুয়া : মিথ্যা মামলায় দৈনিক ঢাকা প্রতিদিন-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের প্রতিবাদ এবং সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সিআরএ নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিক যদি জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সংবাদ প্রকাশের কারণে মিথ্যা মামলায় গ্রেফতার হন, তবে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।
বক্তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পর সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ কোনো অপরাধ হতে পারে না। বরং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা এবং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তারা অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়-ভীতি বা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীন, সহ-সভাপতি মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয় এবং সদস্য মো. মোস্তাফিজ, মো. রিয়াজ, মো. খোকন, সাহেদুর রহমান মোরশেদ, রকিব উদ্দীন আবির, নাসির উদ্দীন লিটন, মো. গিয়াস উদ্দিন টিটুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও মানববন্ধনে এসটিভি ২৪ এর প্রধান  সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক ইয়াসমিন, দৈনিক সবুজ বাংলাদেশ-এর চট্টগ্রাম প্রতিনিধি জয়নাল, শাহেদুল ইসলাম সাগর, মোঃ আব্বাস, আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ শেখসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ভাগ্য খুলছে খামারিদের

1

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

2

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

3

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

4

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

5

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

6

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

7

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

8

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

9

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

10

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

11

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

12

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

13

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

14

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

15

ইতালির স্পন্সর ভিসা:২০২৭ ও ২০২৮ সালের আবেদন কবে? জানুন বিস্ত

16

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

17

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

18

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ট্রাকসহ ভারতীয় নেশাজাতীয়

19

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন