superadmin
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম

মোঃ মুক্তাদির হোসেন : বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উদাসীনতার কারণে চতুর্থ বিষয় না পাওয়ায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২০২৫ সেশনের নিয়মিত শিক্ষার্থী ইয়ামিন হাসান সিয়াম। 
ইয়ামিন হাসান সিয়াম ও তার বোন জামাই জাকির হোসেন জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে সিয়াম যথাসময়ে চতুর্থ বিষয় কৃষি শিক্ষাসহ রেজিষ্ট্রেশন ও ফরম ফিলাপ করে। পরীক্ষার কিছুদিন পূর্বে সে রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হাতে পেয়ে দেখে চতুর্থ বিষয় রেজিষ্ট্রেশনভুক্ত হয়নি। তার রোল ৫১৩৯৯২ ও রেজিষ্ট্রেশন ২৩১০৮১২৬১০। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহাবুবা বেগমকে অবহিত করলে তিনি সংশোধন করবেন বলে আশ্বাস দেন। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে সিয়াম কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চতুর্থ বিষয় কৃষি শিক্ষা পরীক্ষা দিতে গেলে কেন্দ্র সচিব কেএম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির প্রবেশপত্রে চতুর্থ বিষয় না আসায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি। 
বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহাবুবা বেগম জানান, শিক্ষার্থীর অভিযোগ পেয়ে আমি কেন্দ্র সচিবের সাথে কথা বলি। প্রবেশপত্রে চতুর্থ বিষয় না আসায় সিয়ামকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। চতুর্থ বিষয়ে পরীক্ষা না দিলেও কোন সমস্যা হয় না। 
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত জানান, বিষয়টি আমি শুনেছি। পরীক্ষার আগে তথ্য পেলে হয়তো সংশোধন করা যেত। প্রধান শিক্ষিকার উদাসীনতার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

1

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাগ

2

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

3

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

4

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

5

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

6

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

7

মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন দোকানি, ট্রাক্টরের চাপায় প্

8

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ

9

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

10

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

11

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

12

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

13

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

14

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

15

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

16

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

17

৩০১ ধারায় যুক্তরাষ্ট্রের তদন্ত, বাংলাদেশের বাণিজ্য ভবিষ্যতের

18

বিজিবি’র বাধায় বেনাপোল দিয়ে বিএসএফ’র পুশইনের চেষ্টা ব্যর্থ

19

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন