superadmin
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিংকেজ জোরদার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সিসিডিবি এর ফুলবাড়ী কার্যালয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কমিউনিটি সহযোগী নির্বাচন, সহায়তা ও লিংকেজ স্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। 
প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় সহায়তা, সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও লিংকেজ নিশ্চিত করার লক্ষ্যে এ সচেতনতামূলক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সিসিডিবি-এর সমান আওয়াজ  প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করেছে কোডি ইনিস্টিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি, এন্ড গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা।
দিনব্যাপী আয়োজিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম। কর্মশালাটি ফ্যাসিলিটেট করেন খাদিজা আক্তার এরিয়া ম্যানেজার, ফুলবাড়ী উপজেলা এবং মাহফুজা নাজনিন এরিয়া ম্যানেজার, নবাবগঞ্জ উপজেলা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিত করে তাদের সরকারি ও বেসরকারি সেবার সঙ্গে যুক্ত করতে কমিউনিটি সহযোগীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে সিএস ও সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, যুব নেতা, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিতকরণ, সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও লিংকেজ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার, সুযোগ ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, নারীর নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সুশাসন আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

1

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

2

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

3

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

4

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

5

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

6

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

7

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

8

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

9

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

10

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

11

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

12

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

13

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

14

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

15

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

16

উৎপাদন শূন্য সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্প

17

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

18

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

19

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন