superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১০৭৫ জন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধবিরোধী বিশেষ অভিযানে ১
হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল গত শনিবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন, আগের মামলার আসামি ১২৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন রয়েছেন। এছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬১ জনকে। তাদের মধ্যে মাদক বহনের অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে ৫৭ জন রয়েছেন। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারের অভিযোগে আরও ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২২ জনকে। মাদকবিরোধী অভিযানে ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে। অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা বড়ি, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে চট্টগ্রামে ২৫, কক্সবাজারে পাঁচ, কুমিল্লায় ২১, ব্রাহ্মণবাড়িয়ায় চার, চাঁদপুরে ১০, নোয়াখালীতে তিন, ফেনীতে তিন, লক্ষ্মীপুরে নয়, খাগড়াছড়িতে দু’জন এবং বান্দরবানে একজন রয়েছেন। অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। জেলাটিতে ২২৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৭৬, কক্সবাজারে ৩০, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, ফেনীতে ৫২, লক্ষ্মীপুরে ৫৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ এবং বান্দরবানে আটজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

1

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

2

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

3

বগুড়ায় জেলা পরিষদের প্রশাসকের মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন

4

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও

5

মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন দোকানি, ট্রাক্টরের চাপায় প্

6

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

7

খুলনা বিভাগের পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক হলেন মোল্লা মার

8

শিক্ষাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

9

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

10

এক বছরেও পৌঁছেনি যাবজ্জীবন সাজার পরোয়ানা

11

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

12

রাজশাহীতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক

13

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

14

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দে

15

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

16

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফো

17

ঢাকায় মশার ভয়াবহ উপদ্রব: প্রতি ঘণ্টায় কামড়াতে আসছে প্রায় ৭০০

18

সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

19

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন